রায়পুরায় উদ্বোধন হলো ‘বাংলার ঈগল’

আমিনুল ইসলাম :
প্রকাশ: ২ ঘন্টা আগে

নরসিংদীর রায়পুরা উপজেলার মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের স্মৃতিকে ধারণ করে নির্মিত ত্রিমাত্রিক ভাস্কর্য ‘বাংলার ঈগল’ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ভাস্কর্যটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল।

জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজের অংশ হিসেবে পূর্বের স্মৃতিফলকটি অপসারণ করা হয়। পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এলে স্থানীয় জনগণ ও বিভিন্ন মহলের দাবির পরিপ্রেক্ষিতে স্মৃতিফলকটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা জনমতের প্রতি গুরুত্ব দিয়ে ‘বাংলার ঈগল’ পুনর্নির্মাণের ঘোষণা দেন। পরে আধুনিক ও ত্রিমাত্রিক নকশায় নির্মাণ করা হয় নতুন ভাস্কর্যটি।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে ‘বাংলার ঈগল’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

error: Content is protected !!