শিশু নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে তা’মিরুল উম্মাহ মাদ্রাসার মানববন্ধন

মাওলানা ফরহাদ হোসাইন আশরাফী :
প্রকাশ: ৬ ঘন্টা আগে

নোয়াখালীর সোনাইমুড়ীতে শিশু রামিসা আক্তারকে ঘিরে আলোচিত ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় কার্যকর বিচার নিশ্চিতের দাবিও জানান তারা।

বৃহস্পতিবার (২১ মে) সকালে সোনাইমুড়ী তা’মিরুল উম্মাহ দাখিল মাদ্রাসার উদ্যোগে পৌর শহরের বাইপাস সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। পরে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া, তা’মিরুল উম্মাহ মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম খলিল, পরিচালক মাসুদ আলম এবং সহকারী মুহতামিম জাকারিয়া শিহাব। এ সময় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত করা জরুরি। বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা থাকলে অপরাধ প্রবণতা বাড়তে পারে বলেও তারা মত প্রকাশ করেন।

শিক্ষার্থীরা বলেন, সমাজে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তারা।

error: Content is protected !!