শেরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে সহায়তা বিতরণ

জান্নাতুল বাকী, শেরপুর:
প্রকাশ: ৪১ minutes ago


পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শেরপুর সদরের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিশেষ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) শেরপুর সদরে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের আনন্দ সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে দিতে সরকারের পক্ষ থেকে এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সরকারের উন্নয়ন ও সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ আসমা বিনতে রফিক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর মাওলানা মো. হাফিজুর রহমান এবং জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মো. আব্দুল বাতেন।

বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার এই রাষ্ট্রীয় উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে দল-মত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর শহর শাখার আমীর মাওলানা নুরুল আমিন।

সহায়তা বিতরণ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবন্দ, ওলামায়ে কেরাম এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর এ অর্থ সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেন এবং ঈদের আনন্দ আরও বাড়ার কথা জানান।

error: Content is protected !!