আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে নাটোরের সিংড়া উপজেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি ঘিরে বিভিন্ন শ্রমিক সংগঠন ও রাজনৈতিক নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজন করা হয় নানা কর্মসূচি।
বৃহস্পতিবার সকালে সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। বক্তব্যে তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা ও ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে মহান মে দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষের প্রতি শুভেচ্ছা জানানো হয়।