পাবনায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

সোলাইমান হোসেন, পাবনা:
প্রকাশ: ৩৭ minutes ago

পাবনা জেলা police লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুর দলিল মিলনায়তন ড্রিলশেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ জুন বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকায় পাবনার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয়ের সভাপতিত্বে এই সভাটি অনুষ্ঠিত হয়।

​উক্ত কল্যাণ সভায় পাবনা জেলায় কর্মরত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ এবং সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন। সভার শুরুতে জেলার সকল পর্যায়ের পুলিশ সদস্য ও সিভিল স্টাফরা তাঁদের পেশাগত বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা এবং কল্যাণসংক্রান্ত বিষয়সমূহ পুলিশ সুপারের নিকট উপস্থাপন করেন। পুলিশ সুপার মহোদয় উত্থাপিত সমস্যা ও দাবিগুলো অত্যন্ত গুরুত্বসহকারে শোনেন এবং তাৎক্ষণিকভাবে তা সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।


​মাসিক কল্যাণ সভার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজ বাংলাদেশ police বাহিনী থেকে অবসরজনিত বিদায় উপলক্ষে একজন প্রবীণ পুলিশ সদস্যকে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। পুলিশ সুপার বিদায়ী সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তাঁর বিগত দিনের কাজের ভূয়সী প্রশংসা করেন।


​সভায় উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ সাধারণ জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের ওপর বিশেষ জোর দেন। তিনি সকল সদস্যকে তাদের পেশাগত আচরণ ও সেবার মান আরও উন্নত করার জোরালো আহ্বান জানান।

​তিনি বলেন, “প্রতিটি থানাকে যেন সাধারণ মানুষের ভরসা ও পরম নির্ভরতার কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত করা যায়, সে বিষয়ে সকলকে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।” এর পাশাপাশি সাধারণ মানুষের কাছাকাছি গিয়ে মানবিক ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার জন্য তিনি উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বিশেষ administrative নির্দেশনা প্রদান করেন।

error: Content is protected !!