গলাচিপায় সড়কে বিদ্যুতের তার ছিঁড়ে প্রাণহানি

হৃদয় দাস:
প্রকাশ: ২ ঘন্টা আগে

পটুয়াখালীর গলাচিপায় সড়কের ওপর ছিঁড়ে পড়া বিদ্যুতের সার্ভিস লাইনের তারে স্পৃষ্ট হয়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে গলাচিপা-বন্যাতলী সড়কের বৌবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মো. আসাদউজ্জামান (৩৫)। তিনি গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামের বাসিন্দা ফজলুর রহমান মৃধার ছেলে। কর্মজীবনে তিনি চরবিশ্বাস ইউনিয়নে গ্রামীণ ব্যাংক-এর সিনিয়র অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কর্মস্থলে যাওয়ার পথে সড়কের ওপর পড়ে থাকা একটি বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কের ওপর ঝুঁকিপূর্ণভাবে পড়ে থাকা বৈদ্যুতিক তার অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।

error: Content is protected !!