চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ২ ঘন্টা আগে


দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তিনি আলোকডিহি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দুলু ইসলাম (৪২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১ জুন) বিকেল ৫টার দিকে নিজ বাড়িতে বিদ্যুতের মিটার স্থানান্তরের কাজ করার সময় তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে গুরুতর আহত হলে স্বজনরা দ্রুত তাকে নীলফামারীর সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, সম্প্রতি নতুন বাড়ি নির্মাণ করায় পুরোনো বাড়ি থেকে নতুন বাড়িতে বিদ্যুতের মিটার স্থানান্তরের সময় এ দুর্ঘটনা ঘটে।

আলোকডিহি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. অলিমদ্দিন এবং ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাফি ঘটনাটি নিশ্চিত করেছেন।

error: Content is protected !!