শিক্ষার মান নিশ্চিতে মাঠপর্যায়ে তদারকি জোরদার

মোঃ ওবায়দুল হক:
প্রকাশ: ৩৮ minutes ago

শিক্ষার গুণগত মান উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার মইনপুর উচ্চ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের সহকারী পরিদর্শক মোঃ জসিম উদ্দিন।

পরিদর্শনকালে তিনি আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় শিক্ষার্থীদের আরও মনোযোগী হয়ে নিয়মিত পড়াশোনায় সম্পৃক্ত থাকার আহ্বান জানান এবং ভালো ফলাফল অর্জনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়া তিনি বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং মোবাইল আসক্তি থেকে দূরে থেকে পড়াশোনায় মনোযোগী হওয়ার বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দেন। শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করার পাশাপাশি বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

error: Content is protected !!