নোয়াখালী আইনজীবী সমিতির নবাগত সদস্যদের সৌজন্যে আয়োজিত ‘নবীন বরণ-২০২৬’ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আইন পেশায় নতুনভাবে যুক্ত হওয়া সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাহবুব আলমগীর আলো। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এড. গাজী কামরুল ইসলাম সজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. এবিএম জাকারিয়া এবং এড. আব্দুর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এড. মোঃ কামাল হোসেন।
বক্তারা নবাগত আইনজীবীদের ন্যায়বিচার প্রতিষ্ঠা, পেশাগত সততা বজায় রাখা এবং সাধারণ মানুষের আইনি সেবায় আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি আইন পেশার মর্যাদা অক্ষুণ্ন রেখে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে নোয়াখালী আইনজীবী সমিতির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।