কয়রা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে হারুন সভাপতি, তরিকুল সম্পাদক

এ্যাড. মোঃ আবুবকর সিদ্দিক, কয়রা উপজেলা প্রতিনিধি:
প্রকাশ: ৩ ঘন্টা আগে

খুলনার কয়রা উপজেলায় অবস্থিত কয়রা প্রেসক্লাবের নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত এক সভায় এই কমিটি গঠন করা হয়।

সভায় দৈনিক সমকাল পত্রিকার কয়রা প্রতিনিধি শেখ হারুন অর রশীদকে সভাপতি এবং এনটিভির অনলাইন করেসপন্ডেন্ট তরিকুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

আগামী এক বছরের জন্য গঠিত ১৫ সদস্যবিশিষ্ট এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সহ-সভাপতি: অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক ও মো. আলাউদ্দিন
যুগ্ম সাধারণ সম্পাদক: নিতিশ সানা ও মোস্তাফিজুর রহমান
কোষাধ্যক্ষ: সাইফুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক: জি এম মোনায়েম
দপ্তর সম্পাদক: হাফিজুর রহমান
প্রচার সম্পাদক: মোস্তফা রেজওয়ানুল করিম

নির্বাহী সদস্য: জি এম মওলা বক্স, সদর উদ্দিন আহমেদ, শেখ সিরাজুদৌলা লিংকন, ইমতিয়াজ উদ্দিন ও কামাল হোসেন প্রমুখ।

সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্থানীয় উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

error: Content is protected !!