ডিএসসিসির ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হচ্ছেন সাইফুল ইসলাম জহির

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন:
প্রকাশ: ২ মাস আগে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন সমাজসেবক ও সাংবাদিক সাইফুল ইসলাম জহির। একটি পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও আধুনিক নগর পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় সাইফুল ইসলাম জহির বর্তমানে দৈনিক সোনালী সূর্য পত্রিকার সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার সক্রিয় উপস্থিতি ও জনসম্পৃক্ততা রয়েছে।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি যদি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হই, তাহলে ৯ নম্বর ওয়ার্ডের অসমাপ্ত উন্নয়ন কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করব। জনগণকে সঙ্গে নিয়েই জনদুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, “সিটি কর্পোরেশনের যেসব সেবার মাধ্যমে মানুষের কষ্ট লাঘব করা সম্ভব, সেগুলো দ্রুত বাস্তবায়নে উদ্যোগ নেব। ৯ নম্বর ওয়ার্ডকে পরিচ্ছন্ন, নিরাপদ, মাদকমুক্ত ও সন্ত্রাস-চাঁদাবাজিমুক্ত একটি আধুনিক এলাকায় রূপান্তর করাই আমার লক্ষ্য।”

পরিশেষে, তিনি এলাকার সর্বস্তরের জনগণের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

error: Content is protected !!