পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) উপজেলার দর্জিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম মোছা. সালেহা খাতুন (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির পাশের মরিচক্ষেতে কাজ করার সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে উদ্ধার করেন।
প্রথমে তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী না থাকায় উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।